সুশাসন দিবসে হাবড়া ও অশোকনগর জুড়ে দিনভর বিজেপির কর্মকান্ড
দি নিউজ লায়ন ; আজ ২৫ ডিসেম্বর ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপির তরফে পালন করা হলো সুশাসন দিবস। গোটা দেশের সঙ্গে এদিন রাজ্য বিজেপির নেতারাও বাংলা জুড়ে সুশাসন দিবস পালন করেন। উত্তর ২৪ পরগনা জেলার বিজেপির বারাসত সাংগাঠনিক জেলার বিভিন্ন স্থানেও এদিন বিজেপি তরফে পালন করা হউ সুশাসন দিবস।
জেলার অশোকনগর এবং হাবড়া জুড়ে এদিন পালিত হয় সুশাসন দিবস। এদিন বিজেপির তরফে দিনভর নানা কর্মসূচী গ্রহন করা হয়। অশোকনগরে এদিন সকালেই বিজেপির সুশাসন দিবসের অনুষ্ঠানে যোগ দেন রাজ্য বিজেপি নেতা প্রসেনজিত ঘোষ। তিনি এই সুশাসন দিবসে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরনে এক আলোচনা সভায় অংশ নেন।
এরপর সারাদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে শিশুদের অংকন প্রতিযোগীতা, হাবড়া হাসপাতালে চিকিতসাধীন রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। বিকালে এলাকার অসহায় দুঃস্থ ্মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান করেন এবং সন্ধ্যায় স্থানীয় ভিত্তিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
প্রসেনজিত ঘোষ বলেন, আজ আমাদের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এই দিনটিকে আমরা সারা দেশব্যাপী সুশাসন দিবস হিসাবে পালন করি। এদিন আমরা সাধারন মানুষের সঙ্গে থেকে তাদের দিকে বিভিন্নভাবে যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেই তেমনি মানুষের দরজায় গিয়ে তাদের সমস্ত রকমের অভাব অভিযোগের কথা শুনি এবং তা যতোটা সম্ভব প্রতিকার করার ব্যাবস্থা করি। সেই উদ্দেশ্যেই এদিন আমরা বারাসত সাংগাঠনিক জেলা জুড়ে দিনভর নানা কর্মসূচী গ্রহন করি। তারই অংগ হিসাবে এদিন দিনভর হাবড়া ও অশোকনগরে নানা কর্মসূচী নেওয়া হয়।

Post a Comment